বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) রাজস্ব খাতভুক্ত স্থায়ী ও অস্থায়ীভাবে সৃজনকৃত বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্য পুনন্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের কৃষি খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষি বিষয়ক গবেষণাকে সমৃদ্ধ করতে বাংলাদেশ সরকারের এই স্বনামধন্য প্রতিষ্ঠানে চাকরির আকর্ষণীয় সুযোগ তৈরি হয়েছে। আগ্রহী প্রকৃত বাংলাদেশী নাগরিকগণ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের আবেদন জমা দিতে পারবেন।
প্রকাশিত সার্কুলার অনুযায়ী গ্রন্থাগারিক, উপ-সহকারী প্রকৌশলী, বৈজ্ঞানিক সহকারী, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, ল্যাবরেটরী এ্যাটেনডেন্ট, অফিস সহায়ক সহ মোট ৩৪টি পদে নিয়োগ প্রদান করা হবে। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা, বয়সসীমা ও বেতন স্কেল বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা পদের সারসংক্ষেপ দেখে যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট পদে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামী ২১-০৯-২০২৪ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকা থেকে শুরু হয়ে ১১-১০-২০২৪ খ্রি. তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদনপত্র ফরম সঠিকভাবে পূরণ ও ফি জমা দিতে হবে। সরকারি প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে প্রার্থীরা শতভাগ নির্ভুল তথ্য প্রদান করে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর চাকরির জন্য জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন ও সুযোগ-সুবিধা প্রদান করা হবে। আবেদন সংক্রান্ত সকল নিয়মাবলী, পদ সংখ্যা, বিজ্ঞপ্তির শর্তাবলী ও আবেদন ফি প্রদান করার পদ্ধতি নিচে ধারাবাহিকভাবে তুলে ধরা হলো।
| Institution | বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) |
| Position | বিভিন্ন পদ (৩৪টি ক্যাটাগরি) |
| Vacancy | ৩০১ টি (বিজ্ঞপ্তি অনুযায়ী) |
| Job Type | সরকারি চাকরি (স্থায়ী ও অস্থায়ী) |
| Age Limit | ১৮ থেকে ৩২ বছর (০১-০৯-২০২৪ খ্রি. তারিখে) |
| Education | অষ্টম শ্রেণি / এসএসসি / এইচএসসি / ডিপ্লোমা / স্নাতক বা সমমানের ডিগ্রি (পদানুযায়ী) |
| Salary / Grade | ৮,২৫০ – ৩৮,৬৪০/- টাকা (গ্রেড ১০ হতে ২০) |
| Published Date | ১৭-০৯-২০২৪ খ্রি. |
| Start Date | ২১-০৯-২০২৪ খ্রি. (সকাল ১০:০০ ঘটিকা) |
| Deadline | ১১-১০-২০২৪ খ্রি. (বিকাল ০৫:০০ ঘটিকা) |
| Apply Method | অনলাইনে (http://bari.teletalk.com.bd) |
How to Apply
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে আবেদনের জন্য প্রার্থীদের নিচের ধাপগুলো অনুসরণ করে অনলাইনের ফর্ম সম্পন্ন করতে হবে:
১. প্রথমে নির্ধারিত ওয়েবসাইট http://bari.teletalk.com.bd-এ প্রবেশ করতে হবে।
২. বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ অনুযায়ী যোগ্যতা সম্পন্ন প্রার্থী কাঙ্ক্ষিত পদে ক্লিক করে Application Form ওপেন করবেন।
৩. আবেদন ফরমে সকল প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ সতর্কতার সাথে পূরণ করতে হবে।
৪. ছবি ও স্বাক্ষর আপলোড নিয়মাবলী:
– প্রার্থীর সাম্প্রতিক তোলা স্পষ্ট রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel, ফাইল সাইজ সর্বোচ্চ 100KB)।
– প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ Pixel, ফাইল সাইজ সর্বোচ্চ 60KB)।
৫. অনলাইনে আবেদন ফরম নির্ভুলভাবে Submit করার পর Applicant’s Copy রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে, যাতে User ID সংবলিত থাকবে।
৬. ফি জমাদানের পদ্ধতি (SMS-এর মাধ্যমে):
User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে।
– ১ম SMS: BARI <space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: BARI ABCDEF
– ২য় SMS: BARI <space> YES <space> PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: BARI YES 12345678
৭. আবেদন ফি পরিমাপ:
– ক্রমিক ১-৪ নং পদের জন্য সর্বমোট ২২৩/- টাকা।
– ক্রমিক ৫ নং পদের জন্য সর্বমোট ১৬৮/- টাকা।
– ক্রমিক ৬-২১ নং পদের জন্য সর্বমোট ১১২/- টাকা।
– ক্রমিক ২২-৩৪ নং পদের জন্য এবং সকল পদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সর্বমোট ৫৬/- টাকা।
Official Circular


