গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) এর কার্যালয়, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মাদারীপুর-এ শূন্যপদ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। আগ্রহীরা নির্ধারিত সময়ে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে চাকরির বিস্তারিত তথ্য প্রদান করা হলো:
| Institution | ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মাদারীপুর (বাংলাদেশ পুলিশ) |
| Position | ডাটা এন্ট্রি অপারেটর |
| Vacancy | ০১ টি |
| Job Type | অস্থায়ী |
| Age Limit | 01 September 2026 তারিখে ১৮ থেকে ৩২ বছর |
| Education | কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি। |
| Salary / Grade | ৯,৩০০ – ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬) (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) |
| Published Date | 08 September 2026 |
| Start Date | 15 September 2026 (সকাল ১০:০০ টা) |
| Deadline | 14 October 2026 (রাত ১১:৫৯ টা) |
| Apply Method | অনলাইন (Online) |
How to Apply
১. আগ্রহী প্রার্থীদের https://policemasp.teletalk.com.bd/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
২. আবেদন শুরু হবে 15 September 2026 তারিখ সকাল ১০:০০ টা থেকে এবং শেষ হবে 14 October 2026 তারিখ রাত ১১:৫৯ টা পর্যন্ত।
৩. অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।
৪. সঠিকভাবে আবেদনপত্র সাবমিট করার পর User ID সম্বলিত Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।
৫. আবেদন ফি প্রদান পদ্ধতি: User ID প্রাপ্ত প্রার্থীগণকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে যে কোনো Teletalk Pre-paid মোবাইল নম্বর থেকে ০২টি SMS এর মাধ্যমে ফি জমা দিতে হবে।
– ১ম SMS: PMASP <space> User ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
– ২য় SMS: PMASP <space> YES <space> PIN লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
৬. ফি-এর পরিমাণ: পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে। তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে ফি বাবদ ৫০/- টাকা এবং সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা জমা দিতে হবে।
Official Circular



